গবিতে প্রথমবার ‘চিঠি দিবস’ উদযাপিত 

গবি সংবাদদাতা, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ০৮:১৯ পিএম


গবিতে প্রথমবার ‘চিঠি দিবস’ উদযাপিত 

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মত আয়োজিত হয়েছে চিঠি উৎসব ২০২৬। ক্যাম্পাসের কাউকে চিঠি লিখে প্রাপকের কাছে তা পৌছে দেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন।

মঙ্গলবার (১সেপ্টেম্বর)  বিশ্ববিদ্যালয়টির সাংবাদিক সমিতি ‘গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) উদ্দ্যগে মিডিয়া চত্বরে দিনভর চলে এই আয়োজন। এদিন শুরুতে আগত অতিথিদের হাতে চিঠি তুলে দেওয়া হয় ।

উৎসবটিতে অংশ নিতে আসা শীক্ষার্থী তামান্না লিপি বলেন, চিঠি লেখার মতো হারিয়ে যেতে বসা একটি সুন্দর ঐতিহ্যকে ক্যাম্পাসে আবারও ফিরিয়ে আনার উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। ব্যস্ত জীবনের মাঝে হাতে লেখা চিঠির মাধ্যমে মনের কথা প্রকাশ করার সুযোগ আমাদের জন্য এক ভিন্নধর্মী ও স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করেছে।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক নিলয় কুমার দে বলেন, আমার বয়স ৩ বছর তখন আমার মা মারা যায়৷ খালা ফুফু চাচিদের কাছেই আমি বড় হয়েছি৷আমি ছাত্র অবস্থায় তখন একটা রাজনীতিতে জড়িয়ে যাই তখন আমার ফুফু আমাকে একটি চিঠি লিখে ‘প্রিয় নিলয় আমি বিশ্বাস করি তুমি চেষ্টা করলেই সব পারবে। আর সবাই যা বলে আমি তা বিশ্বাস করি না। ঐ দুইটি লাইন আজকে আমাকে এই যায়গায় নিয়ে এসেছে৷

আয়োজকদের পক্ষে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মুজাহিদুল ইসলাম নিরব বলেন, আমাদের কাছে চিঠির বিষয় টা গল্পের মতো শোনা৷ আমরা সোস্যাল মিডিয়ার যুগে চিঠির অনুভূতি গুলো আমরা বুঝবো না৷ আগে চিঠি পাঠানো হতো ডাকযোগে পোস্ট অফিসে যাইতো সেখান থেকে গন্তব্যে এখনও পদ্ধতি একই ম্যাসেজ পাঠানোর পরে স্যাটেলাইট যায় সেখান থেকে গন্তব্যে কিন্তু এই ধারণা পুরনো চিঠির যুগ থেকেই নেয়া৷ আমরা চেষ্টা করেছি পুরনো ঐতিহ্যকে তুলে ধরতে৷

এতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শীক্ষক-শীক্ষার্থী বিভাগীয় প্রধান, অনুষদের ডীন, প্রসাসনিক কর্মকর্তা, কর্মচারী ও কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধি সহ গবিসাস নেতৃবৃন্দ।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission